‘অনলাইন নীতিমালা মত প্রকাশের অধিকার নিয়ন্ত্রণ করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের প্রস্তাবিত অনলাইন নীতিমালা বাস্তবায়িত হলে জনগণের মত প্রকাশের অধিকারকে নিয়ন্ত্রণ বা কোণঠাসা করা হবে। গতকাল শনিবার ভয়েস আয়োজিত ‘ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক মতবিনিময় সভায় গণমাধ্যম বিশেষজ্ঞরা এসব কথা বলেছেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আফসান চৌধুরী বলেন, সরকারের প্রস্তাবিত অনলাইন নীতিমালা সুশাসন ও গণতন্ত্রের আন্দোলনকে কয়েক ধাপ পিছিয়ে দেবে। অন্যান্য দেশ যেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মত প্রকাশের অধিকারকে নিশ্চিত করছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না।বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, সংবিধান রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতার কথাও সংবিধানে বলা আছে। কিন্তু সরকারের প্রস্তাবিত অনলাইন নীতিমালা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। নিয়ন্ত্রণমূলক এই নীতিমালা ইন্টারনেটে মানুষের মত প্রকাশকে বাধাগ্রস্ত করবে।আইটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তিগত উন্নয়নের কথা চিন্তা করেই মত প্রকাশের সুযোগ উন্মুক্ত রাখা উচিত।সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মোর্তোজা বলেন, বাক্স্বাধীনতা রোখার জন্য নীতিমালা করা হয়, তা হলে অনলাইননির্ভর সংবাদমাধ্যমগুলো বৈষম্যের শিকার হবে।ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান, আর্টিক্যাল ১৯-এর দক্ষিণ এশিয়ার প্রতিনিধি তাহমিনা রহমান, সাংবাদিক সেলিম সামাদ প্রমুখ।