‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের সুযোগ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক প্রতিহিংসার বশে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে এই ট্রাইব্যুনাল গঠন করেছে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি সংগঠন ‘আমরা বাংলাদেশী’র আয়োজনে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ও এর বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন। রফিকুল ইসলাম মিয়া আরও বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক ১৯৯২ সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গণ-আদালতের আইনজীবী ছিলেন। আর আইনমন্ত্রী শফিক আহমেদ ছিলেন ওই গণ-আদালতের বিচারক। যিনি মাঠের মধ্যে আয়োজিত ওই প্রতীকী আদালতের আইনজীবী ছিলেন, তিনি কীভাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান হন?আন্তর্জাতিক অপরাধ আইন, ১৯৭৩ সম্পর্কে রফিকুল ইসলাম বলেন, এটি একটি ত্রুটিপূর্ণ আইন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হলে তাঁর বিচারকও আন্তর্জাতিক মহল থেকে নিয়োগ হতে হবে।সংগঠনটির সভাপতি ইরফান আবদুল্লাহ বেলায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান, বিএনপির সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ।