‘আমার দেশ’ চালুর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক আমার দেশ অবিলম্বে চালু ও মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক আমার দেশ পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সমাবেশ থেকে আমার দেশ, চ্যানেল ওয়ান ও যমুনা টিভিকে আলোর মুখ দেখতে দেওয়ার দাবি জানানো হয়। এ সময় সাংবাদিক নেতাদের মধ্যে এম এ আজিজ, আবদুস শহীদ, মুহাম্মদ বাকের হোসাইন, কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন বাছির জামাল।