‘ক’ ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে JNU লিখে স্পেস দিয়ে A লিখে, আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়ে দিয়েও ফল জানা যাবে। প্রশাসন জানায়, চলতি শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে ৭৯৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছয় হাজার ২৯৯ জন শিক্ষার্থী প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন। গত শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয় সূত্র জানায়, সাক্ষাৎকারের তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং পত্রিকার মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।