প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। এবার এই অনুষদে ৭৯৫টি আসনের বিপরীতে ২১ হাজার ২০০টি ফরম বিক্রি হয়েছে। প্রতিটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ২৭ জন শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রত্যেক পরীক্ষার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার একটি অনুলিপি এবং রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে। পরীক্ষার হলে মুঠোফোন নিয়ে আসা যাবে না। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।