‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। ১২ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি অফিসে বেলা একটায় ফল ঘোষণা করেন। মোট এক হাজার ৫৯৩টি আসনের বিপরীতে ৬২ হাজার ১৬৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ২০ হাজার ৮৮৭ জন। এ ছাড়া ৪১ জনের ফল স্থগিত ও দুজনের ফল বাতিল করা হয়েছে।পরীক্ষার ফল ‘ক’ ইউনিটের ওয়েবসাইট () থেকে জানা যাবে।ফল নিয়ে কোনো আপত্তি থাকলে ২৩ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট ফি দিয়ে উত্তরপত্র নিরীক্ষা করা যাবে। এই সময়ের মধ্যে কোটার ভর্তি ইচ্ছুকদের ফরম পূরণ করতে হবে। ফলাফল অনুযায়ী, মেধাতালিকায় ১ থেকে ১০ হাজারের মধ্যে থাকা ভর্তি ইচ্ছুকদের ২১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে এসআই ফরম পূরণ করতে হবে। ১৯ অক্টোবর ‘খ’ ইউনিট (মানবিক), ২৩ নভেম্বর ‘গ’ ইউনিট (ব্যবসায় শিক্ষা), ৯ নভেম্বর ‘ঘ’ ইউনিট (বিভাগ পরিবর্তন) ও ১৬ নভেম্বর ‘চ’ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।