‘ক’ ইউনিটের শূন্য আসনে সাক্ষাৎকার ২৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের শূন্য আসনে ভর্তির জন্য সাক্ষাৎকার ২৫ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। চার হাজার ৫০০ মেধাক্রম পর্যন্ত ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীদের ওই দিন উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস সূত্রে জানা যায়, ভূগোল ও পরিবেশ; মৃত্তিকা, পানি ও পরিবেশ; উদ্ভিদবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগে শূন্য আসনে ভর্তির জন্য সাক্ষাৎকার ডাকা হয়েছে। প্রার্থীদের ২৫ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট নিয়ে জীববিজ্ঞান অনুষদের ডিনের অফিসে উপস্থিত থাকতে হবে। ফার্মেসি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. আবদুর রশীদ বলেন, চার হাজার ৫০০ পর্যন্ত মেধাক্রমধারী সবাইকে ভর্তির নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে নির্ধারিত বিভাগের শূন্য আসনে সমসংখ্যক ছাত্রছাত্রীকে ভর্তির জন্য সরাসরি মনোনীত করা হবে। এই প্রক্রিয়ায় ভর্তির জন্য মনোনীত ছাত্রছাত্রীদের বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে না বলে তিনি জানান।