‘খনন ক্ষতিপূরণ ফি বাড়ানোয় জনদুর্ভোগ কমবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণসামগ্রী ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় সিটি করপোরেশনের বিভিন্ন সড়কের প্রকৃতি অনুযায়ী খনন ক্ষতিপূরণ ফি ১৫০ টাকা বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে মূল্যায়ন সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ক্ষতিপূরণ ফি বাড়ানোয় জনদুর্ভোগ কম হবে। কেননা, ঠিকাদারিপ্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে উদ্যোগী হবে। এ সময় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অপরিকল্পিতভাবে সড়ক খনন না করতে সংস্থাগুলোকে পরামর্শ দেন। সভায় বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সচিব, ওয়াসা, তিতাস গ্যাস, ডেসকো, টিঅ্যান্ডটি ও পিডিবিসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।