‘খ’ ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি যেকোনো মোবাইলে বার্তায় (মেসেজ অপশন) গিয়ে JNU লিখে স্পেস দিয়ে ইউনিটের নাম, আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়ে দিয়েও ফল জানা যাবে।কলা অনুষদের ডিন শামসুর নাহার জানিয়েছেন, পরবর্তী সময়ে সাক্ষাৎকারের তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।