‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ কলা অনুষদের (খ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১৯ অক্টোবর শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার কলা অনুষদে ভর্তি পরীক্ষায় ৭২০টি আসনের বিপরীতে ১২ হাজার ৯০২ জন (বিজ্ঞানে এক হাজার ৫২৭, মানবিকে নয় হাজার ৮৬১ ও বাণিজ্য শাখা এবং অন্যান্য এক হাজার ৫১৪ জন) শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এ ছাড়া, যেকোনো মুঠোফোনের খুদে বার্তায় JNU লিখে একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম লিখে ১৬২৪২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। এ বছর কলা অনুষদে ৭২০টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৬১৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।