প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের অধীনে পাঁচটি বিভাগে আসন খালি থাকায় এসব পূরণে ৯ জানুয়ারি আবার সাক্ষাৎকার আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এই পাঁচটি বিভাগ হলো: আইন, রাষ্ট্রবিজ্ঞান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, ইতিহাস এবং শিক্ষা। সাক্ষাৎকারের জন্য ২৫০১ থেকে ৪৩০৬ মেধাক্রমের প্রার্থীদের ৯ জানুয়ারি কলা অনুষদের ডিন কার্যালয়ের নিচতলায় উপস্থিত থাকতে হবে। ১০০১ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে সাক্ষাৎকার শুরু হবে। তবে সাক্ষাৎকারে অংশগ্রহণে ইচ্ছুকদের অবশ্যই ভর্তি নির্দেশিকা অনুযায়ী উল্লিখিত পাঁচ বিভাগে ভর্তির যোগ্যতা থাকতে হবে।