‘গ’ ইউনিটের পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় শুরু হয়ে পাঁচটা পর্যন্ত পরীক্ষা চলবে।বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ‘গ’ ইউনিটে ৬৬০ আসনের বিপরীতে ৩৫ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।ভর্তি পরীক্ষার আসনবিন্যাস এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.jnu.ac.bd) আসনবিন্যাস জানা যাবে।আজ কোনো শিক্ষার্থী মুঠোফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের মুঠোফোনসহ সব ধরনের ইলেকট্রনিকস রিসিভার আনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোনো পরীক্ষার্থী এ আদেশ অমান্য করলে তাঁর পরীক্ষা বাতিল করা হবে।এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল আজহার ছুটি শেষে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু হবে। ১৪ নভেম্বর থেকে ঈদুল আজহার কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ছিল।