‘গ’ ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফল পাওয়া যাবে। পাশাপাশি যেকোনো মোবাইল ফোনসেটের বার্তায় (মেসেজ অপশন) গিয়ে JNU লিখে স্পেস দিয়ে C লিখে, আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়ে দিয়েও ফল জানা যাবে। সাক্ষাৎকারের তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।