‘ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা সরকারের ভাবমূর্তি নষ্ট করছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী ও দলবাজ দুর্নীতিবাজদের শিক্ষাঙ্গন থেকে বিতাড়িত না করলে সরকারের ভাবমূর্তি বিনষ্ট হবে। ক্ষমতাসীন মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এ কথা বলেছে।গতকাল এক যৌথ বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান এ অভিমত জানান। বিবৃতিতে তাঁরা রংপুরের বেগম রোকেয়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ ও ভর্তি-বাণিজ্য, উপাচার্যদের ‘স্বেচ্ছাচারিতা’ এবং ছাত্রলীগের কর্মীদের ‘সহিংস তাণ্ডবের’ নিন্দা জানান।