‘জামায়াতের সঙ্গ ছাড়লে বিএনপির সঙ্গে আলোচনা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি জামায়াতের সঙ্গ ছেড়ে চলে এলে এবং সন্ত্রাসের পথ পরিহার করলে তাদের সঙ্গে বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে আলাপ-আলোচনা হতে পারে। গতকাল মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি নসরুল হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বলেন, বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধানের একমাত্র পথ হলো আলোচনা।