‘ডিজিটাল বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহায়তা লাগবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সাংবাদিকদের সহায়তা লাগবে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোদাচ্ছের আলী বলেন, সাংবাদিকেরা চিরকালই জনগণের পক্ষে ছিলেন। সাংবাদিকের কোনো শত্রু নেই। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ওয়াদার প্রায় সবই পূরণ করছে। স্বাচিপের বিএসএমএমইউ শাখার সভাপতি মো. শারফুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুল হক ফকির, বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, স্বাচিপের মহাসচিব এম ইকবাল আসলান।