‘তামাক চাষ নিষিদ্ধ করলে ব্যবহার কমবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, তামাক চাষ নিষিদ্ধ করে আইন করতে হবে। এটি করা গেলে তামাকের ব্যবহার কমবে। গতকাল রোববার বেসরকারি সংস্থা মানস আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। বারডেম হাসপাতালের মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, প্রকাশ্যে উন্মুক্ত স্থানে ধূমপান করার অপরাধে ৫০ টাকা জরিমানার বিধান রেখে যে আইন আছে তা অত্যন্ত দুর্বল। তামাক নিয়ন্ত্রণ আইন আরও যুগোপযোগী করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসের প্রতিষ্ঠাতা অরূপ রতন চৌধুরী। ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান সভাপতিত্ব করেন।