‘তোমার চোখে বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুষ্টু ছেলের দল, আকাশে ওড়া স্বপ্ন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, অদেখা স্বাধীনতা। এগুলো কোনো গল্প বা নাটক-সিনেমা নয়। ফেসবুকের ‘এয়ারটেল বাজ’-এ পোস্ট করা আলোকচিত্রের নাম। এসব ছবি তুলেছেন নতুন বা অপেশাদার আলোকচিত্রীরা।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ফেসবুক ফ্যানপেজ ‘এয়ারটেল বাজ’ আয়োজন করে ‘তোমার চোখে বাংলাদেশ’ শীর্ষক তরুণ ও প্রতিভাবান ফটোগ্রাফারদের ৭১টি আলোকচিত্রের প্রদর্শনী। স্বাধীনতা দিবস উপলক্ষে এয়ারটেল বাংলাদেশের সাহায্যে অনুষ্ঠিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।আরেফিন সিদ্দিক বলেন, ‘তরুণেরা তাদের বাংলাদেশকে অত্যন্ত ইতিবাচক ভঙ্গিতে দেখছে। এটা দেশ ও রাষ্ট্রের জন্য অনেক বড় পাওনা। মাত্র ৪০ বছর হয়েছে স্বাধীনতার। দেশকে এখনো অনেক দূর এগোতে হবে। এসব তরুণই দেশকে ইতিবাচক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস।’প্রদর্শনীতে স্থান পাওয়া ৭১ আলোকচিত্রীর সবার হাতে সনদ এবং বিজয়ী এমদাদুর রহমানকে সনদ ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য।এ সময় এয়ারটেলের প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা অভয় শেঠ, করপোরেটবিষয়ক প্রধান কর্মকর্তা আশরাফুল হক ও প্রধান সেবা কর্মকর্তা রুবাবা দৌলা উপস্থিত ছিলেন।