‘দেশের অর্থনীতিতে প্রবাসীরা অনেক অবদান রাখছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কৃষি খাতের পর বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছেন প্রবাসীরা। জাতীয় প্রবৃদ্ধিতে তাঁদের পাঠানো রেমিট্যান্স ১২ থেকে ১৩ শতাংশ।জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। গতকাল বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ওই ইফতার অনুষ্ঠিত হয়।প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, জুলাই মাসেও ৬২ হাজারের বেশি লোক বিদেশে গেছেন। এই অবদান জনশক্তি রপ্তানিকারকদের। তাঁদের কারণেই এই খাতের এত উন্নতি। জনশক্তি রপ্তানি-কারকেরা না থাকলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও প্রয়োজন হতো না।ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বায়রার সভাপতি শাহজালাল মজুমদার, মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ বায়রার সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।