‘নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন করলেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। সমাজ কোনোভাবে এ দায় এড়াতে পারে না।গতকাল শনিবার ইডেন মহিলা কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি।