‘নারী নির্যাতনের ঘটনা ব্যাপক হারে ঘটছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী নির্যাতনের ঘটনা সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে ঘটছে। শিশু ও নারী নির্যাতনের ঘটনায় আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদেরও সম্পৃক্ত থাকার অভিযোগ উঠছে। এতে আইনের প্রতি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।গতকাল সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, পত্রিকার পাতা খুলতেই নারী অপহরণ, গুম, হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া, এসিড নিক্ষেপ, আগুনে পুড়িয়ে মারার মতো ভয়াবহ নারী নির্যাতনের প্রতিবেদন চোখে পড়ছে। এসব ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের বাসা থেকে গৃহকর্মীদের লাশ উদ্ধারের মতো ঘটনা ঘটছে।