'নারী নির্যাতনের বিরুদ্ধে বলতে হচ্ছে, যা লজ্জা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এক আলোচনা সভায় বলেছেন, ‘সমাজে নারী এবং পুরুষ প্রত্যেকে প্রত্যেককে সম্মান করবে এটাই স্বাভাবিক। কিন্তু সমাজে আজ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে প্রতিনিয়তই নারী নির্যাতনের শিকার হচ্ছে। ২০১৫ সালেও নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জা ও হতাশাজনক।’
গতকাল ‘যৌন হয়রানি, নিপীড়ন ও সকল প্রকার সহিংসতামুক্ত শিক্ষাঙ্গন চাই’—এ স্লোগান সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ কাজের পর্যালোচনা সভার আয়োজন করে। বিজ্ঞপ্তি।