‘পদ্মা সেতুর ভাগ্য জানতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা’
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্প ঝুলে গেছে, তা বলার সময় এখনো আসেনি। এ জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।গতকাল বৃহস্পতিবার সেতু ভবনে সেতু বিভাগের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি দাবি করেন, ফেব্রুয়ারির মধ্যে পদ্মা সেতু নির্মাণের বিষয়টি দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত শেষ হওয়ার পর পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে কি না, প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী কখন অর্থ দেবেন, সেদিকে তাকিয়ে আছি, টাকা দিলেই সেতুর নির্মাণকাজ শুরু করতে পারব।’দ্বিতীয় পদ্মা সেতু: ওবায়দুল কাদের বলেন, ‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে ইতিমধ্যে প্রাকেযাগ্যতা যাচাইয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে দরপত্রগুলোর পরামর্শক নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। তিনি বলেন, আট হাজার ৭০৩ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।