‘পার্থপ্রতিমের মৃত্যু ছাত্রসমাজকে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা পার্থপ্রতিম আচার্য্যের ১৪তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। বেলা ১১টায় বাংলাদেশ ছাত্রলীগ তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এ সময় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। নেতারা বলেন, পার্থপ্রতিমের মৃত্যু ছাত্রসমাজকে সন্ত্রাস, হত্যা, নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। তাঁর আদর্শ অনুসরণ করে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।পার্থপ্রতিম দৈনিক আজকের কাগজ পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। ১৯৯৮ সালের ২৩ এপ্রিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।