‘বিএনপি-জামায়াতের ক্ষমতার পথ প্রশস্ত করছে আ.লীগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক কর্মীদের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি বলেছে, আওয়ামী লীগের নানা কার্যক্রম দেশবাসীকে ক্রমেই ক্ষুব্ধ করে তুলছে। এ ধারায় প্রশস্ত হচ্ছে বিএনপি-জামায়াত চক্রের ক্ষমতায় প্রত্যাবর্তনের পথ।গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সরকারের ব্যর্থতার সুযোগ নিতে প্রধান বিরোধী দল ও তাদের সহযোগীরা তৎপর হয়ে উঠেছে। কিন্তু কোনো দেশপ্রেমিকের কাছে জামায়াত ও তার সঙ্গে গাঁটছড়া বাঁধা বিএনপির ক্ষমতায় প্রত্যাবর্তন কাম্য হতে পারে না।আগামী শনিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে গণতান্ত্রিক কর্মীদের ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গণফোরাম সভাপতি পরিষদের সদস্য পঙ্কজ ভট্টাচার্যকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে।সংবাদ সম্মেলনে পঙ্কজ ভট্টাচার্য বলেন, এই সম্মেলন নতুন কোনো রাজনৈতিক দল সৃষ্টির উদ্দেশ্যে নয়, গণতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করাই এর উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে প্রস্তুতি কমিটির সদস্যসচিব মাহবুব উদ্দিন চৌধুরী, সদস্য রণেশ মৈত্র, মিজানুর রহমান, হারিস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।