‘বিজয় থেকে বিজয়ে’র প্রচারণায় সেনাবাহিনী ও শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধে সৈনিক আর সাধারণ জনতা মিলেমিশে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিল বিজয়ের লাল সূর্য। সেই মহান স্মৃতিকে স্মরণ করতে ঢাকার রাজপথে গতকাল বুধবার দেখা গেল এক ব্যতিক্রমী প্রচারণা। এ প্রচারণায় শামিল হলেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।সেনাসদস্য আর শিক্ষার্থীরা মিলে গতকাল দিনজুড়ে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে ‘বিজয় থেকে বিজয়ে’ নামে লোগোসংবলিত স্টিকার বিতরণ করেন। এ প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘সালাম সবুজ-লাল’। ‘থামতে শিখিনি থামব না, অনেক সয়েছি মরেছি অনেক, হারিনি কখনো হারব না’ এ বাণী ধারণ করে এই প্রথমবারের মতো সেনাবাহিনীর সদস্যরা এমন একটি প্রচারণায় অংশ নিলেন। বিজয়ের উৎসবে জনসাধারণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই এই আয়োজন। গতকালের প্রচারণা শুরুর আগে গত ২৬ নভেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে এবং ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় দিবস, ২০১২-এর স্মারকচিহ্ন ‘বিজয় থেকে বিজয়ে’র ব্যাজ পরানো হয়। বিজ্ঞপ্তি।