‘বিতর্ক সত্য অনুসন্ধানের পথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যকে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে প্রমাণ করতে হয়। আর বিতর্ক হলো সত্য অনুসন্ধানের পথ। এ জন্য বিতর্কচর্চা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে যুক্তি দিয়ে কথা বলতে হবে।রাজধানীর নটর ডেম কলেজ মিলনায়তনে গতকাল রোববার অনুষ্ঠিত ‘প্রথম আলো-এনডিডিসি চতুর্থ ডিবেটার্স লিগ’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পাঁচ দিনব্যাপী এই ডিবেটার্স লিগের আয়োজন করে নটর ডেম ডিবেটিং ক্লাব (এনডিডিসি)।সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আমরা বির্তকচর্চার মধ্য দিয়ে ধৈর্য, প্রতিপক্ষের প্রতি মনোযোগ, উদারতা, গণতন্ত্র ও জ্ঞানকে নিরন্তর যাচাই করে পরিশুদ্ধির দিকে এগিয়ে যাব।’নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা বলেন, ‘যুক্তি দিয়ে কথা বললে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারব। এ জন্য বিতর্কচর্চার প্রয়োজন। বিতর্ক মানুষের মধ্যে প্রত্যয় জাগায়।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ফাদার বকুল এস রোজারিও, ডিবেটিং ক্লাবের সমন্বয়কারী ফাদার আদম এস পেরেইরা প্রমুখ।এই প্রতিযোগিতার ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘বাংলাদেশের সামরিক দৃঢ়তাই ফেলানীদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে’। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘এইস অব হার্টস’ দল। এই দলের সদস্যরা হলেন: নটর ডেম কলেজের ইনজামাম-উল-আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অমিত রায়হান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উনাইজা মান্নান। বিজয়ী দলের ম্যানেজার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজমুল হোসেন। রানার্সআপ হয়েছে ‘এইস অব ক্লাবস’ দল। এই দলের সদস্যরা হলেন: নটর ডেম কলেজের জাহিদ হাসান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এম ইজাজ আহমেদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাসির উদ্দিন। এই দলের ম্যানেজার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গালিব ইবনে আনওয়ারুল আজিম। লিগের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত রায়হান।পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে নটর ডেম কলেজ ও ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবের মধ্যে এক রম্যবিতর্ক অনুষ্ঠিত হয়।আয়োজকেরা জানান, দেশে প্রচলিত নক-আউট পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতা থেকে বেরিয়ে এবারই প্রথম নিলামের মাধ্যমে বিতর্ক দল গঠন করা হয়েছে। তবে এই নিলাম অর্থের বিনিময়ে নয়, পয়েন্টের বিনিময়ে করা হয়। ১০ জন ব্যবস্থাপক দেশসেরা ৩০ জন বিতার্কিকের মধ্য থেকে ১০টি দল গঠন করেন।‘বদলে যাও, বদলে দাও’ স্লোগান নিয়ে গঠিত এ লিগের আর্থিক সহায়তায় ছিল প্রথম আলো। গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল চ্যানেল আই, স্টার ক্যাম্পাস ও এবিসি রেডিও এবং সার্বিক সহযোগিতায় ছিল নটর ডেম কলেজ।