‘বিতর্কের মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঐক্য প্রতিবাদ পরিবর্তন’ স্লোগান নিয়ে শুরু হলো প্রথম আলো-আইডিসি (আইডিয়াল ডিবেটিং ক্লাব) দ্বিতীয় আন্তস্কুল ও আন্তকলেজ বারোয়ারি এবং প্রথম মিক্সআপ বিতর্ক প্রতিযোগিতা-২০১৩। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হল কক্ষে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিতর্কের মাধ্যমে দেশের তরুণ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে। আর কথা বলার সময় যুক্তিসংগত কথা বলতে হবে। সে সঙ্গে অন্যের কথাও মন দিয়ে শুনতে হবে।এবারের বিতর্ক প্রতিযোগিতায় দেশের ২০টি স্কুল ও কলেজ ১২টি দলে অংশ নেবে। এতে মিডিয়া পার্টনার রয়েছে দেশ টিভি ও রেডিও টুডে। আর সহযোগিতায় রয়েছে প্রথম আলো।