‘বিদ্যুতের দাম বাড়ালে জনগণই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়বে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনমত উপেক্ষা করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের স্বার্থের পরিপন্থী হবে। তাই কোনোভাবেই বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। গতকাল বুধবার দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক যুক্ত বিবৃতিতে বলেন, জনমত উপেক্ষা করে বিদ্যুতের দাম বাড়ানো হলে এর পরিণাম শুভ হবে না। তাঁরা বলেন, বর্তমান সরকার এ পর্যন্ত পাঁচবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিবৃতিতে বলেন, বিদ্যুতের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হবে জাতি ও জনগণের স্বার্থের পরিপন্থী। এই ধরনের সিদ্ধান্ত হবে দাতাদের কাছে আত্মসমর্পণের শামিল। অন্যদিকে এতে জনদুর্ভোগের মাত্রা ও সমাজে অস্থিরতা বাড়বে। বিজ্ঞপ্তি।