‘ভেজাল রোধে একক নিয়ন্ত্রণ সংস্থা প্রয়োজন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য ও ওষুধে নকল এবং ভেজাল রোধে সরকার কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। তাই বিষাক্ত বা ভেজাল খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণে বিশেষ ধরনের একক নিয়ন্ত্রণ সংস্থা গঠন জরুরি।গতকাল বুধবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত দেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ রাশিদুল হাসান। এতে মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন আ ব ম ফারুক। বৈঠকে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের উন্নত দেশগুলোতে ভেজাল রোধে কেন্দ্রীয়ভাবে গড়ে তোলা হয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এদের কাজ করার স্বাধীনতা অনেক। বাংলাদেশেও এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। বিজ্ঞপ্তি।