‘মমতার বক্তব্য প্রমাণ করে, সরকার দেশের স্বার্থ রক্ষায় সফল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তিতে দেশের স্বার্থ সংরক্ষণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং সে ক্ষেত্রে সফল হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যই তা প্রমাণ করে।গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে হাছান মাহমুদ এ কথা বলেন। দেশপ্রেমিক গণতান্ত্রিক জোট (পিডিএফ) ‘মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর এবং জনতার প্রত্যাশা’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, ভারতকে করিডর নয়, সরকার আঞ্চলিক যোগাযোগ-ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে কাজ করছে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে হীন রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়, মন্তব্য করে তিনি বলেন, ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে, ভারতীয় শাড়ি পরে কেউ কেউ ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বেড়ান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ আলোচনা করেন।