‘মা জাতি জন্ম দেবে সুস্থ ও মেধাবী শিশুর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ তারানা হালিম বলেছেন, মা জাতিকে উন্নত পরিবেশে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারলে আগামী দিনে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দারিদ্র্যমুক্ত জাতি গঠন সম্ভব। কারণ এই মা জাতিই জন্ম দেবে সুস্থ ও মেধাবী শিশু। বিশ্ব মা দিবস উপলক্ষে গতকাল রোববার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।দিবসটি উপলক্ষে বেসরকারি পর্যায়ে মাতৃত্বকালীন ছুটি, বেতন-ভাতা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে নারী উন্নয়ন শক্তি। বিজ্ঞপ্তি।