‘মিসরের নির্বাচন ইসলামি আন্দোলনে প্রেরণা জোগাবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে ইখওয়ানুল মুসলিমিনের বিজয় সারা বিশ্বের ইসলামি আন্দোলনরত দলগুলোকে নতুন প্রেরণা জোগাবে।লালবাগের কার্যালয়ে গতকাল মঙ্গলবার ইসলামী ঐক্যজোটের লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ থানা শাখার নেতারা তাঁর সঙ্গে দেখা করতে গেলে মুফতি আমিনী এসব কথা বলেন। এ সময় মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও মিসরের জনগণকে অভিনন্দন জানান তিনি।