‘যুক্তিই দেখাবে মুক্তির পথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তিই দেখাবে মুক্তির পথ’—এই মত ধারণ করে শুরু হয়েছে প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসব-২০১২। সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের যোসেফাইট ডিবেটিং ক্লাবের (জেডিসি) আয়োজনে এ উৎসব শুরু হয়েছে ৩ নভেম্বর। প্রতিবছরের মতো এবারও তারা আয়োজন করেছে এ বিতর্ক উৎসবের, যেখানে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে থাকছে বিভিন্ন আয়োজন। উৎসবের প্রথম দুই দিন ছিল আন্তস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় প্রায় ১৬টি করে শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পরবর্তী দুই দিন ছিল আন্তস্কুল বাংলা বিতর্ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ১৯টি করে শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। যুক্তিতর্কের এ আয়োজনের পাশাপাশি জেডিসির প্রাক্তন বিতার্কিকদের একটি ব্যান্ড দল সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সন্ধ্যায়। সাবেকদের পাশাপাশি নতুনেরাও গান পরিবেশন করে এ সংগীতায়োজনে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার হ্যারল্ড বিজয় রড্রিক্স সিএসসি, ব্রাদার নিপু রোজারিও ও ব্রাদার বিকাশ।এই বিতর্ক উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আর চমক হিসেবে থাকছে আন্তস্কুল বিতর্কের পাশাপাশি আন্তক্লাব বাংলা বিতর্ক, মিক্সড আপ বিতর্ক ও বারোয়ারি বিতর্ক।