‘রশীদ তালুকদার ছিলেন সৎ ও নির্লোভ ফটোসাংবাদিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রশীদ তালুকদার একজন সৎ, নির্লোভ ও প্রতিভাবান ফটোসাংবাদিক ছিলেন। রাষ্ট্রীয়ভাবে তাঁর মূল্যায়ন হয়নি। তাঁকে স্মরণ করা মানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে স্মরণ করা। তাঁর তোলা ছবি আজও কথা বলে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত প্রয়াত তিন সাংবাদিক স্মরণে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য ফটোসাংবাদিক রশীদ তালুকদার, মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এ এইচ এম আলমগীর ও প্রবীণ সাংবাদিক প্রয়াত তছলিম সিকদার স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।ডিইউজের সভাপতি শাহ আলমগীরের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, সাংবাদিক আখতার ইউসুফ, ওমর ফারুক, রহমান মুস্তাফিজ, এম এ নাছির সিকদার, ফটোসাংবাদিক মীর আহম্মেদ মীরু ও এ কে এম মহসীন। অনুষ্ঠান পরিচালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক আবু জাফর। বাসস।