‘রাজনৈতিক বিবেচনায় যুক্ত’ বলে দুজনের নাম প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তা লে. কমান্ডার সৈয়দ মইন উদ্দিন আহমেদ হত্যা মামলা থেকে দুই আসামির নাম প্রত্যাহার করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটি।সুপারিশে শুধু বলা হয়েছে, উল্লিখিত দুজনের নাম ‘রাজনৈতিক বিবেচনায়’ যুক্ত করা হয়েছিল। আনোয়ার কবীর আজমীরি চিশতী ও বাহাউদ্দিন আহমেদ বাবুল নামে ওই দুই আসামি উত্তরার ঝুট ব্যবসায়ী হিসেবে পরিচিত। সুপারিশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়নি। নিহত নৌবাহিনীর কর্মকর্তা মইন উদ্দিনেরও কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।গত ১৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব আবু সাঈদ খানের সই করা এ-সংক্রান্ত আদেশ দ্রুত বিচার আদালতের সরকারি আইনজীবীর কাছে পাঠানো হয়েছে। মামলাটি এ আদালতেই বিচারাধীন।২০০৬ সালের ১৯ আগস্ট উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসায় মইন উদ্দিন আহমেদকে শ্বাসরোধে হত্যা করা হয়।