‘রেলের সম্পদ রক্ষা ও এগিয়ে নেওয়া দেশের সবার দায়িত্ব’
রেলে ডাকাতি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পাথর নিক্ষেপের মতো ঘটনা প্রতিরোধ করতে কর্তৃপক্ষের পাশাপাশি দেশের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বেসরকারি সংগঠন ডব্লিউবিবি ট্রাস্ট।গতকাল বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ‘রেলওয়ে নিরাপত্তা সপ্তাহ-২০১২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।বক্তারা বলেন, রেলওয়ে প্রতিষ্ঠানটিকে সঠিক ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি, পরিবেশ ও যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা সম্ভব। তাই পরিবেশ ও অর্থনীতির স্বার্থে এবং স্বল্পমূল্যে ও নিরাপদে যাতায়াতের জন্য এই প্রতিষ্ঠানকে রক্ষা করা দেশের সব নাগরিকের দায়িত্ব। অনুষ্ঠানে রেলের সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে জনগণকে সংগঠিত করা, রেলস্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এসব বিষয়ে সবাইকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়।উপস্থিত ছিলেন ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি সমন্বয়কারী আমিনুল ইসলাম, জাতীয় অ্যাডভোকেসি কর্মকর্তা মারুফ রহমান, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।