‘শিক্ষার মানোন্নয়নে পাঠাগার ব্যবহার জরুরি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি পাঠাগার ব্যবহার জরুরি। তাই শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য পাঠাগারের ব্যাপক ব্যবহার শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে।’গতকাল শনিবার মিশন ভবন মিলনায়তনে ‘বাংলাদেশে শিক্ষক প্রশিক্ষণ চর্চা ও সমস্যা’ শীর্ষক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় বাংলাদেশ রিডিং অ্যাসোসিয়েশনের (বিআরএ) উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।