‘সোহরাওয়ার্দীর আদর্শ অনুকরণীয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশে সাম্প্রদায়িক শান্তি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকা ছিল অনন্য। অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করতেন বলে করাচিতে তাঁর ওপর হামলা হয়। কিন্তু তিনি তাঁর নীতিতে অটল ছিলেন। তাঁর এ আদর্শ অনুকরণীয়।গতকাল রোববার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৭তম মৃত্যুবাষির্কী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাঁর সম্পর্কে এসব মন্তব্য করেন। সকালে আওয়ামী লীগের সহযোগী একাধিক সংগঠন, ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা সংগঠনটির গুলশান কার্যালয়ে আয়োজিত সভায় আওয়ামী লীগ পুনর্গঠনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান নিয়ে আলোচনা করেন।