‘স্কাউটিং আদর্শ নাগরিক গড়ার আন্দোলন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, স্কাউটিং হচ্ছে আদর্শ নাগরিক গড়ার অন্যতম একটি আন্দোলন। তিনি বলেন, দেশের শহরাঞ্চলের স্কুল ও কলেজগুলোতে স্কাউটিং কার্যক্রম দৃশ্যমান হলেও পল্লি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে তা অত্যন্ত সীমিত। স্কাউটিং যাতে শহরকেন্দ্রিক না হয়ে পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।ইয়াফেস ওসমান গতকাল ঢাকায় বিদ্যুৎ ভবন মিলনায়তনে বাংলাদেশ স্কাউট আয়োজিত ২০১১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য বিবরণী।