‘স্থানীয় সরকারে নারীদের অন্তর্ভুক্ত করা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন পরিকল্পনায় স্থানীয় সরকারে নারীর ক্ষমতায়নের সুপারিশমালা অন্তর্ভুক্ত করা হবে। গতকাল রোববার ঢাকার ব্র্যাক সেন্টারে ইউএসএআইডির অর্থায়নে টেট্রাটেক এআরডি আয়োজিত নারী জনপ্রতিনিধিদের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয় নারী উন্নয়ন নীতি এবং স্থানীয় সরকার-সংশ্লিষ্ট আইন প্রয়োগের কৌশল নির্বাচনসংক্রান্ত এ কর্মশালায় নারী প্রতিনিধিরা দায়িত্ব পালন করতে গিয়ে দৈনন্দিন যেসব প্রতিকূলতার মুখোমুখি হন, তা তুলে ধরেন।অনুষ্ঠানে বিভিন্ন দলের নারী সাংসদ এবং স্থানীয় সরকারের সব স্তর থেকে আগত নারী প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।