প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজ পালনে ইচ্ছুক সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ‘হজ পালনে অর্থায়ন’ নামের একটি কার্যক্রম যৌথভাবে চালু করতে যাচ্ছে ঢাকা আহ্ছানিয়া মিশন ও মালয়েশিয়ার হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে বক্তারা বলেন, জরুরি প্রয়োজনে ঋণ নেওয়া বৈধ। পরিশোধের সামর্থ্য থাকলে যে কেউ ঋণ নিয়ে হজ করতে পারবেন। তবে ফরজ হয়নি, এমন ব্যক্তিদের হজ পালনে ঋণ নেওয়া ঠিক নয়।সংবাদ সম্মেলনে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম, হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোজলী বিন ইয়াকুব ও পরিচালক মো. লকিউত উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।