‘হত্যা-গুম বন্ধে সরকারের পতন ঘটাতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকক্ষমতাসীন মহাজোট সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতারা বলেছে, হত্যা ও গুম বন্ধে এ সরকারের পতন ঘটাতে হবে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল রোববার প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলটির নেতারা এসব কথা বলেন। মানববন্ধনে বক্তব্য দেন ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী প্রমুখ।