‘হরতাল দিয়ে সময় নষ্ট না করে সংলাপে আসুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘হরতাল দিয়ে সময় নষ্ট করবেন না। নইলে আমও যাবে, ছালাও যাবে। তাই জামায়াতের সঙ্গ পরিহার করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সংলাপে আসুন।’গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহা পার্ক এলাকায় এক অস্থায়ী মঞ্চে প্রতিমন্ত্রী এ কথা বলেন। হরতালে জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যে বন্ধের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এ সমাবেশের আয়োজন করে। কামরুল ইসলাম দাবি করেন, জামায়াতের নতুন সংস্করণ হলো হেফাজতে ইসলাম। তারাই এ দল তৈরি করেছে। কেননা হেফাজতের ১৩ দফার সঙ্গে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিরও দাবি করছে তারা।যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ প্রমুখ।