‘হিন্দু আইন সংশোধনে সংসদীয় কমিটিতে আলোচনা হচ্ছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, হিন্দু আইন সংশোধনের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হচ্ছে। হিন্দু সম্প্র্রদায়ের সুপারিশের ভিত্তিতেই সরকার আইন সংশোধন করবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এমন কোনো বিধান করা হবে না বলে তিনি উল্লেখ করেন।গতকাল সোমবার ‘মুসলিম উত্তরাধিকার আইন’ ও ‘হিন্দু আইন’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ রচিত বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক প্রমুখ বক্তব্য দেন। তথ্য বিবরণী।