‘২১০০ সালে ৬ কোটি মানুষ উদ্বাস্তু হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উষ্ণায়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে ৮৮ সেন্টিমিটারে দাঁড়াবে। তখন দেশের প্রায় এক-পঞ্চমাংশ নিম্নাঞ্চল সমুদ্রগর্ভে তলিয়ে যাবে। প্রায় ছয় কোটি মানুষ গৃহহীন হবে। গতকাল রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সেমিনার কক্ষে আইইবির পুরকৌশল বিভাগ আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এ কথা বলেন। সেমিনারে ‘গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস কনসিকুয়েন্স ইন ক্লাইমেট কন্ডিশন অব বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক সহ-উপাচার্য হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন আইইবি পুরকৌশল বিভাগের চেয়ারম্যান মো. আবদুল আজিম জোয়ার্দার। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বন ও পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদি কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য ‘ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান’ তৈরি করেছে। প্রধানমন্ত্রীর এই দৃঢ় ভূমিকা ও উদ্যোগ আন্তর্জাতিক মহলেও অত্যন্ত সমাদৃত ও প্রশংসিত হয়েছে।সেমিনারে আরও বক্তৃতা করেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেন, রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা, আইইবির সাধারণ সম্পাদক আবদুস সবুর প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাজী খায়রুল বাশার। বিজ্ঞপ্তি।