পলিথিন ব্যবহারের দায়ে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া, সেনপাড়া, শিয়ালবাড়ি, মিরপুর-১১ ও রূপনগর এলাকায় নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন মজুত ও ব্যবহারের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
গত সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়।