সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়, জনস্বার্থে তাঁকে অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীর আলমকে ‘পাবলিক সার্ভিস অ্যাক্ট-২০১৮’–এর ধারা-৪৫–এর বিধান (সরকার কর্তৃক অবসর প্রদান) অনুযায়ী অবসরে পাঠানো হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তিনি নিয়মানুযায়ী সব প্রান্তিক অবসর সুবিধা পাবেন। চাকরিতে তাঁর ২৫ বছর পূর্ণ হয়েছে।
এর আগে জাহাঙ্গীর আলম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২০ আগস্ট তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছিল।