শুভসন্ধ্যা। আজ শনিবার। সারা দিন ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে আলোচনায় রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় বিস্ফোরণ–সংক্রান্ত খবরাখবর। পাঠকপ্রিয়তা পেয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদনগুলো। এ ছাড়া রয়েছে বিশ্ব, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্তারিত পড়ুন...
মারিয়াম আক্তার এক বছর ধরে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং উবারের নিবন্ধিত চালক। মাসে অন্তত ২০ দিন গাড়ি (প্রাইভেট কার) নিয়ে বের হন তিনি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অনার্সে পড়ছেন তিনি।
বিস্তারিত পড়ুন...
চাঁদার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়েছিল অর্থনীতি বিভাগের ছাত্র সামছুল ইসলামকে। মারধরে তাঁর কানের পর্দা ফেটে যায়। নির্যাতনের কথা কাউকে জানালে তাঁকে বুয়েট ছাত্র আবরারের মতো ‘মেরে ফেলার’ হুমকিও দেওয়া হয়।
বিস্তারিত পড়ুন...
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদীঘি বাজারে মুরগির মাংস কিনতে গেছেন রেজাউল করিম। তাঁর বাড়ি ফুলদীঘি বাজার থেকে তিন কিলোমিটার দূরে পাঁচুইল গ্রামে। দিনমজুর রেজাউলের বাড়ির কাছাকাছি মাংস কেনার একাধিক দোকান আছে। তারপরও এতটা পথ হেঁটে এই ফুলদীঘিতে যাওয়ার কারণ হলো, এই দোকান থেকে তিনি চাইলে কয়েক টুকরা মাংস বা সর্বনিম্ন ১৫০ গ্রাম মাংসও কিনতে পারবেন।
বিস্তারিত পড়ুন...
এ মুহূর্তে দুই মেরুতে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বকাপ জিতে ‘আলবিসেলেস্তে’রা মধুর সময় পার করছেন। আর ব্রাজিল খুঁজছে লম্বা সময়ের ব্যর্থতা কাটিয়ে পরিত্রাণের পথ। বিশ্বকাপের পর প্রথমবারের মতো প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে দুই দল।
বিস্তারিত পড়ুন...