চট্টগ্রামে ডেঙ্গুতে চার দিনে ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ফাইল ছবি: রয়টার্স

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার দিনে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, তিনজনই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সর্বশেষ গত শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিয়াকত নূর চৌধুরী (৭০)। তিনি কক্সবাজারের বাসিন্দা। তাঁকে ২৯ মে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এর আগের দিন শুক্রবার একই হাসপাতালে মারা যান সেলিনা খাতুন (৫৮) নামের এক নারী। তিনিও কক্সবাজার জেলার বাসিন্দা। তাঁকে ওই দিন সকালে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত বুধবার শাকিবুল হাসান নামের এক কিশোর নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসানের বাবা শাকিবুল হাকিম বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত দিন হাসপাতালে ভর্তি ছিল শাকিবুল। জ্বর বেশি ছিল। পরে আর বাঁচানো যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, চার দিনে তিনজন ডেঙ্গুতে মারা গেছেন। মৃত্যুর বিষয়টি পরে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো। মোট আক্রান্ত হয়েছেন ২৯৭ জন।